ঢাকা | বঙ্গাব্দ

ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার এমপি মুজিবুর রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার এমপি মুজিবুর রহমানের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ঘুষ-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

আকতারুজ্জামান, তানোর (রাজশাহী):

ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা ইনসাফের ভিত্তিতে পালন করতে হবে। প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুষ ও চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করা হবে, যাতে সমাজ থেকে অন্যায়-অবিচার নির্মূল করা যায়।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়াম-এ আয়োজিত মতবিনিময় ও শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন ও ন্যায়ের পথে থেকে জনগণকে সঙ্গে নিয়েই এ অপশক্তিকে প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।” এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সততা, জবাবদিহিতা ও জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবাইদুল্লাহ, জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম এবং তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় তানোর উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য