ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
রাজৈরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
 ১৬ টি কেন্দ্র অধিক ঝুঁকিপুর্ন। কঠোর অবস্থানে প্রশাসন

স্টাফ রিপোর্টার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের রাজৈরে ১১ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ৯ টা থেকে সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচনী যাবতীয় সরঞ্জামাদি বিতরণ চলছে।
 রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হবে।
 মাদারীপুর -২ আসনের ১৪৫ টি ভোট কেন্দ্রের মধ্যে রাজৈর এক অংশের ৬৭ টি ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি শেষে সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারের নিকট হস্তান্তর কাজ চলছে।
 প্রিজাইডিং অফিসাররা তাদের সকল টিম নিয়ে সরঞ্জামাদি বুঝে নিয়ে স্ব স্ব কেন্দ্রে রওনা হচ্ছেন । রাজৈর উপজেলা ঝুঁকিপুর্ণ কেন্দ্রসহ সকল কেন্দ্রর জন্য ৫ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে প্রশাসন। 
এর মধ্যে রয়েছে ১ টি জুডি শিয়াল, ৪ জন ম্যাজিস্ট্রেট,২ টি স্টাইকিং টিম , এছাড়াও থাকবে মোবাইল টিম ১১ টি। এছাড়াও উপজেলা প্রশাসন সার্বিকভাবে তদারকি করছে।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক আমার সংবাদ পত্রিকা সংবাদদাতা কে জানান, রাজৈর এক অংশের ৬৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬ টি কেন্দ্র অধিক ঝুঁকি পুর্ণ। এ বিষয়গুলো চিন্তা করে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও রাজৈর উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র কে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে ও সিসি ক্যামারার আওতায় আনা হয়েছে। কোন অশুভ শক্তি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা 
০১৭১৬১৭২০৭৯

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা