মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা
স্টাফ রিপোর্টার
উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি আনোয়ার মুন্সি ও সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার নেতৃত্বে মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় উপজেলায় কর্মরত সকল কর্মচারী দের অংশগ্রহনে উপজেলা চত্বরে ১২ টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করা হয়। নবম পে-স্কেল বস্তবায়নের দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা চত্বর। এ ও দেলোয়ার হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেন যদি আপনারা পে-স্কেল বাস্তবায়ন না করেন তবে কেন সরকারী কোষাগারের কোটি টাকা খরচ করে পে কমিশন গঠন করা হল। এই ভন্ডামির মানে কি?
কর্মচারী ক্লাবের সভাপতি আনোয়ার মুন্সি বলেন বর্তমান সময়ের বাজার মুল্যের যে উর্ধগতি তাতে কারো পক্ষে ঠিক ভাবে সংসার চালানো নুন আনতে পান্তা ফুরানোর মত। তাই সরকারের প্রতি অনুরোধ অনতি বিলম্বে পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের দুর্বিসহ জীবন ধারন থেকে রক্ষা করুন। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোর তম আন্দোলনে যেতে বাধ্য হবো। আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী সোনিয়া আক্তার মৌসুমী। বক্তারা বলেন বাংলাদেশের ছাত্র জনতা যে মহৎ উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল আমার মনে হয় আমরা এখনো সেই বৈষম্য বাস্তবায়ন করতে পারি নাই। তাই অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ সকল কর্মচারীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত পে-স্কেল বাস্তবায়ন করুন। আমাদের পিঠে দেয়াল ঠেকে গেছে। অতএব পে-স্কেল বাস্তবায়ন করে আমাদের পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিন।
দৈনিক চেতনার কন্ঠ