ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিপ্লবী মাস্টারদা সূর্য সেন প্রয়ান দিবস।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
চট্টগ্রাম বিপ্লবী মাস্টারদা সূর্য সেন প্রয়ান দিবস। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

 
 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী

বিট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বীর চট্টলার সন্তান মাস্টার দা সূর্যসেনের স্মৃতি ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করছেন সৌরভ প্রিয় পাল ও বাপ্পি দে এর নেতৃত্বে কয়েকটি সনাতনী সংগঠন। (১২) জানুয়ারি সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় সৌরভ প্রিয় পাল বলেন, ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে মাস্টার দা সূর্যসেন অন্যতম। বৃটিশদের অস্ত্রাগার লুটের নেতৃত্বে ছিলেন সূর্যসেন। চট্টগ্রামে বিদ্রোহ ছড়িয়ে দিয়েছিলেন তার নেতৃত্বে। তিনি সহ অনেকেই আত্মাহুতি দিয়েছিলেন বৃটিশদের কাছে। বৃটিশদের কাছ থেকে হারানো স্বাধীনতা ফিরে পেতে যাঁরাই জীবন উৎসর্গ করেছিলেন সবার প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা। আমাদের নতুন প্রজন্মকে এইসব ইতিহাস জানতে হবে। তাদের স্মৃতি ধরে রাখতে হবে।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে স্থানটি পরিষ্কার পরিছন্ন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাপ্পি দে, সৈকত বোস, প্রভাস দাশ, হিন্দু ছাত্র মহাজোট সভাপতি জনী দত্ত সাধারণ সম্পাদক বাসু দাশ, হিন্দু ছাত্র পরিষদ সভাপতি অভিজিৎ দাশ অভি, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন সহকারী টিম লিডার দূর্জয় চৌধুরী, প্রভাত।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও