ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

ওসমান হাদিকে হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পৌর সদরে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গো-হাটা এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি চরম অবহেলার শামিল। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় নেতারা নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান, সদস্য এনামুল হক, শামসুদ্দিন মিলন, ইফতিখার শাকিল, আব্দুল্লাহ উমরসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা