ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 
ফোন:01608783515

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে শ্লীলতাহানির অভিযোগ, ওয়ারেন্ট, জনসাধারণের বিরক্তির কারণ, অধর্তব্য অপরাধ এবং অনলাইন জুয়ার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এজাহারনামীয় শ্লীলতাহানির মামলায় একজন, জিআর পরোয়ানামূলে একজন, জনসাধারণের বিরক্তির কারণ হওয়ায় ছয়জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন এবং অনলাইন জুয়া আইনে একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ রোমন বলেন, “ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কাজে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট