প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় ৩১ দফার প্রচার এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১শে জানুয়ারী বিকেল আউচপাড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের আচিনপুর স্পোর্টিং ক্লাবের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আউচপাড়া ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ০৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেনর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্য অধিদপ্তরের রসায়নবিদ মোঃ মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও খালগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সামা, সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন, তারেক জিয়া প্রজম্মদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ শামসুদ্দিন কারিগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
© দৈনিক চেতনার কন্ঠ