প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
চাঁচকৈড় কাচারীপাড়ায় বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.এস এম পারভেজ তালুকদার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় আজ (২৫ জানুয়ারি) রবিবার, সন্ধ্যা ৭ ঘটিকায় চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লাবাসীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য, নাটোর জেলা বিএনপি, সাবেক সফল মেয়র, ও সভাপতি, গুরুদাসপুর পৌরসভা, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি গুরুদাসপুর উপজেলা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি। এছারাও উপস্থিত ছিলেন, মোঃ সেলিম উদ্দিন শাহ, সাবেক সভাপতি, গুরুদাসপুর পৌর ছাত্রদল ও গুরুদাসপুর পৌর যুবদল নেতা, মোঃ শমশের আলী, শ্রমিকদল সভাপতি গুরুদাসপুর পৌর বি এন পি, দেবু, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর স্বেচ্ছাসেবক দল, সাকিল আহামেদ, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল সহ গুরুদাসপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন, এনামুল হক লিটন, সাবেক যুগ্ন আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি।
© দৈনিক চেতনার কন্ঠ