প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
পাইকেরছড়ায় জামায়াতে ইসলামীর দিকনির্দেশনামূলক বৈঠক

মোঃ সফিকুল ইসলাম
ভুরুঙ্গামারী উপজেলা পাইকেরছড়া ইউনিয়ন শাখা কার্যালয়ে জরুরি দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনি দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মো. মিজানুর রহমান সুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও পাইকেরছড়া ইউনিয়ন কেয়ারটেকার মো. রাজু আহমেদ, সেক্রেটারি, যুব বিভাগ ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. শফিয়ার রহমান (আনিস), সমন্বয়ক, ভুরুঙ্গামারী উপজেলা শাখা (এনসিপি) এবং মাও. আবুল কালাম আজাদ, সদস্য, ওলামা বিভাগ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
সভায় নির্বাচনি কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাও. মো. রিয়াজুল হক, সভাপতি, পাইকেরছড়া ইউনিয়ন শাখা।
সভাটি সঞ্চালনা করেন মাও. সাজ্জাদ হোসেন, সেক্রেটারি, পাইকেরছড়া ইউনিয়ন শাখা।
© দৈনিক চেতনার কন্ঠ