প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
পাঁচবিবিতে র্যাবের হাতে ইয়াবাসহ আটক-২

মোঃআমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী জলপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ রেজাউল করিম শরিফ (৩৫) পিতা রইচ উদ্দিন প্রমানিক সাং পশ্চিম বীরনগর (পুটারবিল) ও মোঃ নাজমুল ইসলাম( ৪০) পিতা ইসমাইল ইসলাম সাং জলপাইতলী( বীরনগর) উভয় থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট।
শুক্রবার (২৩ জানুয়ারি) র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি উপজেলার জলপাইতলী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় নেশাজাতীয় দ্রব্য ইয়াবা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© দৈনিক চেতনার কন্ঠ