প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
চাঁদপুর-১ (কচুয়া) আসনে মজলিস মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জনাব মাওলানা আনিছুর রহমান কাসেমী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুফতি আনিসুর রহমান কাসেমী এই সিদ্ধান্ত গ্রহণ করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জানান, দলীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ