প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
চট্টগ্রাম লোহাগাড়ায় অস্ত্রসহ যুবক আটক।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী
চট্টগ্রাম লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫) জানুয়ারি দুপুর ৩টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম রিফাত (৩৫)। তিনি ওই এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র।
জানা গেছে, রিফাতের কাছ থেকে ২টি এলজি, ৭টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪টি রামদা, ৬টি চাকু, একিটি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, একটি মোবাইল ব্যাটারি, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, একটি পেনড্রাইভ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ (২৬ ইবি) বলেন, আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ