প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
রাজৈরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে শীত বস্ত্র ও নতুন বই বিতরন অনুষ্ঠান।

( স্টাফ রিপোর্টার)
১২ জানুয়ারী রোজ সোমবার সকাল ১১-৩০ মিনিটের সময় শাখার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ৯ বছর পূর্তি উপলক্ষে ভ্যান চালক সেলিম শরীফ এর প্রতিবন্দী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ে দুই শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করছে। ইতালি প্রবাসী মোঃ নজরুল ব্যাপারীর সার্বিক সহযোগিতায় ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ছেলেমেয়েদের মধ্যে শীতবস্ত্র ও নতুন বই বিতরন করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শাখার পাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে রাজৈর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম আক্তার এর সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ খাদিজা আক্তার কলির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সেলিম শরীফ তিনি বিদ্যালয়ের সার্বিক সমস্যা তুলে অশ্রু সজল চোখে অতিথিদের সামনে দাবি দাওয়া পেশ করে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মাদারীপুর বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাদারিপুর মোঃ শহিদুল ইসলাম মুন্সী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ম মোঃ আলমগীর হোসেন, রাজৈর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শামীম আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, সভাপতি শাখার পাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা মোঃ মুক্তা শেখ, চেয়ারম্যান ইশিবপুর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মোল্লা, শিবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম টিটন মোল্লা আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক বৃন্দ সুশীল সমাজ। প্রত্যেক দপ্তর নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে।
© দৈনিক চেতনার কন্ঠ