প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ মহিউদ্দিন চৌধুরী হিরা
৬ জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১১ টার সময় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট উপলক্ষে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রাজৈর উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিচালক (যুগ্মসচিব) , স্থানীয় সরকার, ঢাকা বিভাগ, মোঃ আব্দুর রহিম।
তিনি বলেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে । গণভোট হচ্ছে জুলাই সনদের রুপ রেখা ব্যাস্তবায়ন সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, সংসদে বিরোধী দলের স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ,রাষ্ট্রপতি ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০ টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে মতামত প্রকাশের জন্য হ্যাঁ না ভোটের ব্যবস্থা করা হয়েছে ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, রাজৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক,হিসাব রক্ষক কর্মকর্তা আনিছুর রহমান, নির্বাচন অফিসার মোঃ আজিজুল হক মিয়া, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাজনীন আফরোজ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধ্রুব মন্ডল, সাংবাদিক খন্দকার আব্দুল মতিন, কাজী নজরুল ইসলাম, ইমদাদুল হক টুটুল বিশ্বাস, মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, শহিদুল ইসলাম টুকু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ মতবিনিময় সভায় মতামত প্রকাশ করে ।
© দৈনিক চেতনার কন্ঠ