প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
নাটোরের গুরুদাসপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাটোর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.এস এম পারভেজ তালুকদার
নাটোরের গুরুদাসপুর উপজেলা শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, একাডেমিক সুপারভাইজার বজলুল রহমান। এতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা অংশ নেয়।
© দৈনিক চেতনার কন্ঠ