প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
গুরুদাসপুরে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এস এম পারভেজ তালুকদার
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নাটোরের, গুরুদাসপুরে, নাগরিক, বন্ধনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার থানা শাপলা চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এদেশের প্রতি ভারতের, শত্রুতা তুলে ধরে প্রশাসনের নিকট হাদি হত্যাকারীদের, অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে, বক্তব্য রাখেন,বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ত্বোহা রহমান,ছাত্রী সাদিয়া আক্তার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক শাহরিয়ার সহ প্রমুখ। শেষে ভারত বিরোধী শ্লোগান দেন তাঁরা।#
© দৈনিক চেতনার কন্ঠ