প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
নাটোরের গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

এস এম পারভেজ তালুকদার
র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
আজকে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এ উপলক্ষে র্যালি বের হয়। র্যালি শেষে " প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আসাদুল ইসলাম, কৃষি অফিসার সামিউল ইসলাম, প্রকৌশলী মিলন মিয়া প্রমুখ।
© দৈনিক চেতনার কন্ঠ