প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তাহার আত্মার মাগফিরাত কামনায় ভোলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় স্থানীয় ২০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে শহরের মহাজনপট্টিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ কোরআন খতম করা হয়।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভোলা জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
কোরআন তেলাওয়াতকারী মাদরাসা ছাত্র কোরআনের হাফেজ ছাত্ররা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন তাহাকে জান্নাতের ফেরদাউস নসিব করেন
।
শোক প্রকাশ করে ভোলা জেলা বিএনপি আহ্বায়ক ও ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন,।
আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন।
কোরআনে হাফেজদের নিয়ে তার জন্য আজকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা যথাযথভাবে পালিত হবে।
এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলার বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ