প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ ও সম্পাদক রুবেল

মোঃ বছির আহমেদ, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি: আগামী দুই বছরের জন্য মির্জাপুর সাংবাদিক সংস্থার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক ডেসটিনির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোঃ মিনহাজ উদ্দিনকে সভাপতি ও জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
মির্জাপুর সাংবাদিক সংস্থাটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডের আশোকবর ভবনের সাথে খান মার্কেটে অবস্থিত। বিগতদিনে এই প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন, পৌর নির্বাচন ও উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন প্রেক্ষাপটের চিত্র তুলেধরা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সততার সাথে প্রকাশ করে থাকে।
দেশের স্বনামধন্য গণমাধ্যমে নিয়োজিত ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিকবৃন্দর ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচন করে। সভাপতি ২ প্রার্থীর মধ্যে কাইয়ুম মিয়া মিনহাজ উদ্দিনকে সমর্থন জানান এবং সাধারণ সম্পাদক পদের জন্য রুবেল মিয়া ও রাব্বি ইসলামের মধ্যে ভোটের লড়াই হয়। এখানে সর্বাধিক ভোট পেয়ে মোঃ রুবেল মিয়া সম্পাদক নির্বাচিত হন।
আগামী ২০২৭ ও ২০২৮ অর্থবছের পূর্নাঙ্গ কমিটিতে নিউজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো: কাইয়ুম মিয়াকে সহ- সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক চেতনার কন্ঠের বছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ভোরের বাংলাদেশের মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশে বুলেটিনের মোঃ শামীম মিয়াকে কোষাধ্যক্ষ, বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি মো: রাব্বি ইসলামকে দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।
মির্জাপুর সাংবাদিক সংস্থার এক নাম্বার কার্যকরী সদস্য নির্বাচিত করা হয় ডৈইলি অবজারভারের প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম শিপলু, আমার বার্তার মোঃ সাদ্দাম হোসেন, সময় টিভির স্পোর্টস আহমেদ হৃদয়, ডেইলি সানের শেখ নাসির, তরঙ্গ নিউজের সাইফুল ইসলাম ও মর্নিং পোষ্টের আ: কাদের সাজ্জাদ কে সদস্য নির্বাচিত করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ