প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর আদাবর থানা কমিটি ঘোষণা

ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর আদাবর থানা কমিটি গঠন উপলক্ষে শুক্রবার আদাবর কৃষি মার্কেট এলাকার মিনার মসজিদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এস এম মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন গাজী, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা সভাপতি সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন এবং ঢাকা জেলা সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পারভেজ। এছাড়াও আদাবর থানার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক বিক্রয় পেশাজীবী সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সমর্থনে মোঃ শাহাদাত হোসেন-কে সভাপতি, মোঃ রায়হান হোসেন-কে সাধারণ সম্পাদক এবং এসকে হাবিবুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশ বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© দৈনিক চেতনার কন্ঠ