প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় ৩৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রে'প্তা'র

নিউজ ডেক্স : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার এসি মসজিদ সংলগ্ন জনৈক মোবারশির খানের বাজারের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম জেসমিন পারভীন রচনা (১৯)। তিনি নগরীর হাদির মোড় এলাকার বাসিন্দা। র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
র্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে
© দৈনিক চেতনার কন্ঠ