প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
লালপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেক্স : নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আশিষ লাল ভৌমিক (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোপালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজিমনগর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় মো. সাবুর আলী (৭০)-এর খড়ির আড়তের পেছনের পাকা রাস্তার ওপর থেকে আশিষ লাল ভৌমিককে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক আশিষ লাল ভৌমিক লালপুর উপজেলার মধুবাড়ী গ্রামের ব্রজেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।
লালপুর থানা পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার বিষয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক আসামিকে সোমবারই নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ