প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
কুড়িগ্ৰামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

কুড়িগ্ৰাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চিলমারী থানা শাখা।
অনুষ্ঠানে থানা সভাপতি মোতালেব হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ কার্যক্রম সম্পাদক মাইদুল ইসলাম।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর সোনালী ভবিষ্যৎ গড়তে মেধাবীদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। একই সঙ্গে মেধা ও নৈতিকতার সমন্বয়ে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিরা এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
© দৈনিক চেতনার কন্ঠ