প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
নাচোলে এসেডো ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর যৌথ আয়োজনে গাছের চারা বিতরণ

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বে-সরকারি উন্নয়ন সংস্থা এসেডো ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর যৌথ আয়োজনে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়ছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ। পরে ১০টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ