প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
নিয়ামতপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: বাড়ির উঠানে দাফন সম্পন্ন চারজনের

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
নওগাঁর নিয়ামতপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে নিহত একই পরিবারের চারজনকে পারিবারিক কবরস্থানে, নিজ বাড়ির উঠানে দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় জানাজা শেষে স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের দাফন করা হয়।
দাফনের সময় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেন এবং এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এর আগে, উপজেলার বাহাদুরপুর এলাকায় দুর্বৃত্তদের হাতে একই পরিবারের চার সদস্য নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসী দোয়া ও মিলাদের আয়োজনের কথাও জানিয়েছেন।
হে আল্লাহ, নিহতদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
© দৈনিক চেতনার কন্ঠ