প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
আমরা আপনাদের বিএনপির দলীয় কাজে ব্যবহার করব না বললেন, এমপি কালাম

মোঃ বছির আহমেদ মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ৩ বারের সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন, আমরা আপনাদের বিএনপির দলীয় কাজের ব্যবহার করব না, আমরা আপনাদের দিয়ে অনৈতিক কাজে ব্যবহার করব না, নির্বাচনের সময় বলব না আমাদের হয়ে কাজ করতে বা আপনার কাছ থেকে আগেই ব্যালট পেপার চাইব না, ঐ রকম নির্বাচন আমরা ভূলে যেতে চাই।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এক বিশাল সংবর্ধনার আয়োজন করেছে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় মো: আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামিক ইতিহাসের প্রফেসর ড. মো: ফজলুল হক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওছমান গনি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। মো: আব্দুল কাদের, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (টাঙ্গাইল জেলা শাখা)। অ্যাডভোকেট আবদুর রউফ, ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা বিএনপি মো: হযরত আলী মিঞা, সভাপতি, মির্জাপুর পৌর বিএনপি। খন্দকার সালাহউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপি। এস.এম. মহসীন, সাধারণ সম্পাদক, মির্জাপুর পৌর বিএনপি ও
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ