প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
সম্মাননা ক্রেস্ট ও আজীবন সম্মাননা সনদ পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া

মোঃ মিন্টু,বিশেষ প্রতিনিধি গাজীপুর :
জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক মোঃ মিন্টু মিয়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জনতার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও আজীবন সম্মাননা সনদে ভূষিত হয়েছেন।সম্প্রতি এক আয়োজিত অনুষ্ঠানে জনতার অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও আজীবন সম্মাননা সনদ তুলে দেন। সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা, সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা এবং জনসাধারণের সমস্যা গণমাধ্যমে তুলে ধরার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিক মোঃ মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন। তাঁর সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।সম্মাননা গ্রহণ করে সাংবাদিক মোঃ মিন্টু মিয়া বলেন, এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি জনতার অনলাইন প্রেস ক্লাবের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে জনতার অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ