প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
রাজৈরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাফ রিপোর্টার
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা এই প্রতিপাদ্য কে ধারন করে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণনাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রার পরিসমাপ্তি
ঘটে । উক্ত শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।যেমন রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট ইনস্টিটিউশন, আলম দস্তার মাধ্যমিক বিদ্যালয়, রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রী বৃন্দ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারপর শুরু হয় বাঙ্গালীর ঐতিহ্য গাঁথা বিভিন্ন রকমারি ভর্তা ও শুকনা মরিচ দিয়ে পান্তা ভাতের আয়োজন।পান্তা শেষে দিন ব্যাপী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমির এক ঝাঁক সঙ্গীত ও নিত্য শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ মাহফুজুল হক ও তার সহধর্মিনী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির ও তার সহধর্মিনী, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, রাজৈর থানার ওসি তদন্ত মোঃ কুতুবউদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, রাজৈর উপজেলার সর্বস্তরের শ্রেনী পেশার মানুষ ও সুধী সমাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ননী গোপাল ঘোষ, বিভা বিশ্বাস ও শ্রেয়া মন্ডল প্রমুখ ।
© দৈনিক চেতনার কন্ঠ