প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

(স্টাফ রিপোর্টার)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ( ৮ এপ্রিল) বুধবার রাত ৮:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী (২৭), পিতা মোঃ জালাল উদ্দিন, গ্রাম : মুশরিভুজা, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-০৩।
এ বিষয়ে ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ