প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
তানোরে প্রাইভেটকারে ১৪৬ বোতল ফেন্সিডিল সহ র্যাবের হাতে গ্রেফতার-৩

সোহেল রানা-স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোরে অভিনব কৌশলে প্রাইভেটকারে করে ১৪৬ বোতল ফেন্সিডিল পাচারের সময় র্যাবের হাতে গ্রেফতার ৩ জন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-৫। মাদক পাচারকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চাঁনপুর এলাকার জায়েদ হাসান (২২)।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো মোড়ে মুন্ডুমালা টু তানোর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করেন র্যাব-৫ রাজশাহী (ক্যাম্প)। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালান র্যাব। এসময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায় গাড়ি থেকে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ জানান,মাদক উদ্ধারের ঘটনায় মাদক আইনে আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ