প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
উখিয়ায় সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

মোঃ মিন্টু মিয়া
মোবাইলঃ+880 1767-181829
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় সাহরির সময় বসতঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহরির সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে বসতঘরে প্রবেশ করে লায়লা বিবির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত গৃহবধূর স্বামীর বড় ভাই জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নির্যাতনের পর ধর্ষণের আলামত পুলিশ পেয়েছে। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের ধারণা।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
© দৈনিক চেতনার কন্ঠ