প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
ভোলাহাটে বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ( ০১ মার্চ) রবিবার সকাল ৮ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি জেলার ভোলাহাট থানা-ধীন বটতলা (আলীর মোড়) গ্রামস্থ এলাকায় পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মতিউর রহমান (৩০), পিতা: মোঃ মজিবুর রহমান, মাতা: মোসাঃ টগরী বেগম, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তার নিকট হতে ৫.৩০ গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপক ০১ (এক) টি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।
এ ঘটনায় উপ পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কাম্য।
© দৈনিক চেতনার কন্ঠ