প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
লাভ শেয়ার বিডির উদ্যোগে ১০ নং ইউনিয়ন অসহায় দিনমজুর পরিবারকে টিউবওয়েল উপহার

মোঃ রায়হান মিয়া
কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় দিনমজুর পরিবারগুলোর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপন করেছে লাভ শেয়ার বিডি। লাভ শেয়ার বিডির পক্ষ থেকে কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও ওয়াশিংটন ডিসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলামের সার্বিক সহযোগিতায় এবং ১০ নং ইউনিয়ন যুবদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ হুসাইন জাকিরের অনুসন্ধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষে ১০ নং ইউনিয়নের বিভিন্ন এলাকায়—হাসিমপুর গাজী বাড়ি, খিলা উত্তরপাড়া সেকান্দার আলী প্রধানিয়াবাড়ী, পালগিরি সেরাজ মেম্বারের বাড়ি এবং বুরগী সৈয়দ আলী মাস্টার বাড়িতে—টিউবওয়েল স্থাপন করা হয়। এতে করে দীর্ঘদিনের পানির সংকটে ভোগা দিনমজুর ও দরিদ্র পরিবারগুলো নিরাপদ পানির সুবিধা পেতে শুরু করেছে। টিউবওয়েল স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ রাসেল মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ ও মোহাম্মদ মাসুদ মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়ের মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মাসুম মিয়া ও অভিসহ আরও স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিরাপদ পানির এই ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করবে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোক্তারা ভবিষ্যতেও কচুয়া উপজেলাসহ আশপাশের এলাকায় এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© দৈনিক চেতনার কন্ঠ