প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী যৌন হয়রানির শিকার, শিক্ষক আটক

মো: জুয়েল রানা শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সবুজবাগ এলাকায় একটি বাসা থেকে আলমগীর হোসেন (৩০) নামের ওই শিক্ষককে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত আলমগীর হোসেন উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা এবং তিনি শ্রীপুরে একটি ভাড়া বাসায় কোচিং সেন্টার পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, প্রাইভেট পড়ানোর সময় তিনি ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন।
আরও জানা যায়, তিনি পূর্বে শ্রীপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ