প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
কচাকাটায় জামায়াতের উদ্যোগে রমজানের স্বাগত র্যালী অনুষ্ঠিত

মোঃ আলেফ উদ্দিন নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ বুধবার বিকাল ৫টায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র্যালির আয়োজন করা হয়। র্যালিটি থানা আমীর মাওলানা এনামুল হক সাহেবের নেতৃত্বে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কচাকাটা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে কাজী মার্কেটস্থ জামায়াতে ইসলামী থানা অফিসের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন— মাওলানা এনামুল হক সাহেব, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা; মোঃ আব্দুল বাতেন বিএসসি, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা; মাওলানা মোঃ মইনুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেদার ইউনিয়ন শাখাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধ করেন। পাশাপাশি রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন বক্তারা।
© দৈনিক চেতনার কন্ঠ