প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
কিশোরগঞ্জের শরিফুল আলম মন্ত্রিসভায় ডাক পেলেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মো. শরিফুল আলম তার ফেসবুক ওয়ালে “আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী” শীর্ষক একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে দলীয় সূত্র থেকেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪টায় বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মো. শরিফুল আলম। শপথগ্রহণ শেষে তিনি মন্ত্রিসভায় শপথ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানান।
© দৈনিক চেতনার কন্ঠ