প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোঘলবাসা ইউনিয়নের সেক্রেটারি

মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. শাহ্জালাল সবুজ, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইয়াসিন আলী সরকার এবং কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মোঃ মুকুল মিয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মাওলানা আতাউর রহমানকে আন্তরিকভাবে বরণ করে নেন। পরে জামায়াতে ইসলামীর আদর্শ, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের বৃহত্তর ঐক্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দ্বীনি কার্যক্রমকে আরও গতিশীল করতে যোগ্য ও আদর্শবান নেতাকর্মীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্তি সংগঠনকে আরও শক্তিশালী করবে।
এসময় মাওলানা আতাউর রহমান বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দ্বীনি আন্দোলনকে বেগবান করার লক্ষ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি সংগঠনের নীতি ও আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
© দৈনিক চেতনার কন্ঠ