প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 4, 2026 ইং
কচুয়ায় ধানের শীষ প্রতীকে ভোট পেতে প্রচারনায় মোহাম্মদ হোসাইন জাকির

মোঃ রায়হান মিয়া
কচুয়া চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গোহট ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হোসাইন জাকির।
দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন ও জেল-জুলুম সহ্য করেও দলীয় আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি মোহাম্মদ হুসাইন জাকির।
স্থানীয়ভাবে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই পরীক্ষিত যুবদলের সভাপতি মোহাম্মদ হুসাইন জাকির।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও মোহাম্মদ হোসাইন জাকির দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন। মাঠপর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মোহাম্মদ হুসাইন জাকির।
স্থানীয় নেতাকর্মীরা জানান, যুবদলের একজন ত্যাগী ও সাহসী সৈনিক হিসেবে মোহাম্মদ হোসাইন জাকিরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মোহাম্মদ হুসাইন জাকিরের নেতৃত্বেই গোহট ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, এই ত্যাগী নেতৃত্বের মাধ্যমে গোহট ইউনিয়নে ধানের শীষ প্রতীকের বিজয় আরও নিশ্চিত হবে।
© দৈনিক চেতনার কন্ঠ