নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার,
আজ ১ ফেব্রুয়ারি রোজ রবিবার রাত্রি ৮ টার সময় সাবেক গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আয়নার হক তালুকদারের নিজ বাড়ির উঠানে, তালুকদার পরিবার কর্তৃক আয়োজিত আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বি এন পির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের বি এন পির মনোনীত প্রার্থী আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, নাটোর জেলা বি এন পির সদস্য, উক্ত প্রচারণা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন , মোঃ আব্দুল রাজ্জাক তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, সাবেক গুরুদাসপুর পৌর চেয়ারম্যান, ও সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহবায়ক গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহবায়ক গুরুদাসপুর পৌর বি এন পি, মোঃ আবু সাঈদ সুফি, সদস্য গুরুদাসপুর পৌর বি এন পি, আলহাজ্ব মোঃ নাজিমুদ্দিন সরদার, সদস্য গুরুদাসপুর উপজেলা বি এন পি, মোছাঃ রোকসানা আক্তার লিপি, সাবেক ভাইস চেয়ারম্যান, গুরুদাসপুর উপজেলা পরিষদ, মোছাঃ নাছিমা হক, সাধারণ সম্পাদীকা গুরুদাসপুর উপজেলা মহিলাদল, উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন, মোঃ আলমগীর বাবুল সেতার,ও মোঃ নাজমুল আহাম্মেদ সজল তালুকদার, নির্বাচনী এই প্রচারণা ও আলোচনা সভায় সকল হিংসা-বিদ্বেষ ভুলে এক সঙ্গে কাজ করতে হবে এবং আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এন পি কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে জেতে হলে ধানের শীষ প্রতীকের ভোট দেয়া ছাড়া কোনো উপায় নাই, বলে মনে করেন আব্দুল আজিজ, তাই সকলে প্রতি ১২ তারিখ সকল মানুষের কাছে ধানের শীষ প্রতীক কে ভোট দেবার জন্য আহবান করেন একি সঙ্গে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে শুভেচ্ছা জানালেন এই এম পি প্রার্থী আব্দুল আজিজ, এবং তিনি বললেন আগামী দিনে ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না , সকল নেতাকর্মী কে সজাগ থাকার আহ্বান করেন এবং ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন সকল মানুষের মাঝে এইস্লোগানকে সামনে রেখে, নাটোর ৪ আসন বি এন পির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলেদেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আব্দুল আজিজ, এবং ব্যারিস্টার রঞ্জুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
দৈনিক চেতনার কন্ঠ