ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদক ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন’ওসির হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
পাঁচবিবিতে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদক ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন’ওসির হুঁশিয়ারি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকের ভয়াবহতা রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার টিএনটি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় নবজাগরণ সামাজিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক পুলিশ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ইব্রাহীম ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাঁচবিবিতে মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে।’

তিনি আরও বলেন, কেউ যদি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাহলে তাকে সহযোগিতা করা হবে। এমনকি যারা মাদক ছেড়ে ভালো পথে ফিরতে চান, তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে এলাকায় মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়।

সমাবেশে মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও