ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

‎শনিবার (১আগস্ট) মাগরিবের নামাজের আগ মুহূর্তে খান্দুরা সালামবাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত একটি হাডুডু খেলাকে কেন্দ্র করে ধরমন্ডল ও শিমুলঘর দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
‎ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে। 
‎জানা যায়,শনিবার ১লা আগস্ট ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল বনাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুল ঘর গ্রামের মধ্যে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৪.০ পয়েন্টে শিমুল ঘর দলকে পরাজিত করে। পরাজয় মেনে নিতে না পেরে, পরাজিত শিমুল ঘর দল ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটক করার চেষ্টা করে, আটকাতে না পেরে উত্তেজিত খেলোয়াড় ও সমর্থক মাঠে প্রবেশ করে ধরমন্ডল দলের ২ সদস্যের উপর হামলা চালায় ও আহত হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা  ধাওয়া শুধু হয়।
‎এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয়ই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 
‎পরে নাসিরনগর থানা পুলিশের উপস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনাকে কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা