ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম রাজারহাটে ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
কুড়িগ্রাম রাজারহাটে ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর বিএনপির সন্ত্রাসী বাহিনীর নৃশংস ও পরিকল্পিত হামলার ঘটনায় আমরা গভীর ক্ষোভ, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

ঘটনায় হাসান জিহাদী, তানজিম হাসান, নাছির লিমনসহ একাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৩ তারিখ রাতে, যখন বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্চ শব্দে গান বাজিয়ে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানালে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলে বিএনপির সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরদিন রাত আনুমানিক ৮টার দিকে সরিষাবাড়ি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে যুবশক্তির সদস্য নাছির লিমনকে নিজ ঘরে অবরুদ্ধ করে নির্মমভাবে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাসান জিহাদী, তানজিম হাসান এবং ছাত্রশক্তির আহ্বায়ক হাসান মেহেদী। সেখানে পৌঁছামাত্রই তাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীরা লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও অন্যান্য মারাত্মক সরঞ্জামে সজ্জিত ছিল। অভিযোগ রয়েছে—ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল মেম্বার, যুবদলের রিয়াজুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল, অপু সরকারসহ অর্ধশতাধিক সন্ত্রাসী এ হামলায় প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেয়।

উল্লেখ্য, আহতরা সবাই সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সাহসী নারী জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান—যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ঘটনার শুরুতেই প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রশাসনের এই বিলম্ব জনমনে গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি—ভয়ভীতি, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার অপচেষ্টা কখনোই সফল হবে না। রাজারহাটে ত্রাসের রাজত্ব কায়েমের যে নীলনকশা বিএনপি বাস্তবায়ন করতে চাচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে এই সন্ত্রাসের উপযুক্ত জবাব দেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য